জে মাহাতো, মেদিনীপুর, ১ মার্চ: স্ত্রীকে খুন করায় স্বামীকে যাবজ্জীবন কারাদন্ড দিল আদালত। সোমবার এই রায় দিয়েছে মেদিনীপুর জেলা আদালত। আদালতের ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের বিচারক নীলাঞ্জন দে এই নির্দেশ দিয়েছেন।
সরকার পক্ষের আইনজীবী গৌতম মল্লিক জানিয়েছেন, মোট ১৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। তারপর বিচারক আজ নিহতের স্বামী লক্ষ্মীকান্ত কিস্কুর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। সেই সঙ্গে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে, আনাদায়ে আরও ছ মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সরকার পক্ষের আইনজীবী বলেন, যাঁরা সাক্ষ্য দিয়েছেন তাদের মধ্যে লক্ষ্মীকান্ত কিস্কুর ছেলে ও বৌমাও রয়েছেন। ২০১৬ সালের ৪ জুলাই ডেবরার রুস্তমপুর গ্রামে পারিবারিক বিবাদের জেরে লক্ষ্মীকান্ত তার স্ত্রী আরতী কিস্কুকে পিটিয়ে খুন করেন।

