স্ত্রীকে মেরে স্বামী আত্মঘাতী স্বামী, চাঞ্চল্য জগদ্দলে

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর, ৩০ এপ্রিল: পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে হত্যা করল স্বামী। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল জগদ্দল থানার অন্তর্গত ভাটপাড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের অ্যালায়েন্স জুটমিলের নিউ লাইনে। মৃত দম্পতির নাম রম্ভা চৌহান এবং নির্মল চৌহান। শুক্রবার রাতে জগদ্দল থানার পুলিশ জোড়া মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

সূত্র অনুযায়ী, মৃতা রম্ভা দেবী ও নির্মলবাবুর মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকতো। রম্ভা দেবী এলান্স জুটমিলের কর্মী ছিলেন। আর নির্মলবাবু ভিন রাজ্যে কাপড়ের ব্যবসা করতেন। স্থানীয়দের দাবি, অন্যান্য দিনের মতো এদিন সন্ধেতে দুজনের মধ্যে ঝামেলা হয়। তখইন নির্মলবাবু তার স্ত্রীর মাথায় শিলনোড়া দিয়ে সজোরে আঘাত করেন। সঙ্গে সঙ্গে তাঁর মৃত্যু হয়। এরপর নির্মলবাবু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিক তদন্তে উঠে আসছে।

পারিবারিক সূত্রে খবর রম্ভা দেবী বেশ কয়েক বছর ধরে কর্ম সূত্রে ভাটপাড়াতে তার দুই পুত্র সন্তানকে নিয়ে বসবাস করছিলেন। তার স্বামী ভিন রাজ্য থেকে বাড়ি ফিরে আসলেই রম্ভা দেবী ও দুই ছেলেকে নিয়ে গ্রামের বাড়ি চলে যেতে চাইতেন। আর রম্ভা দেবী মিলের কাজ ছেড়ে কখনো গ্রামে যেতে চাইতেন না। এই নিয়েই স্বামী–স্ত্রীর মধ্যে গণ্ডগোল লেগেই থাকত। শুক্রবার রাতে স্বামী ও স্ত্রীর মধ্যে বচসা বাঁধে আর তারপরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে মনে করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *