বারাসতে স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার স্বামী

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৫ জুলাই: দরজা খুলতে দেড়ি হওয়ায় স্ত্রীকে ছুরি দিয়ে খুন করার চেষ্টা। এই অভিযোগে গ্রেফতার স্বামী। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাসত পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের মধুমুরালি এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃত স্বামীর নাম ঋষি চৌধুরী, আহত স্ত্রী মণি চৌধুরী বারাসত হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর মণিদেবী তাঁর স্বামীর বিরুদ্ধে বারাসত থানায় অভিযোগ দ্বায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, প্রতিদিনের মত বাইরের গেটে তালা দেওয়া ছিল আজও। এদিন সকালে ঋষিবাবু বাজারে যাওয়ার পর ফের বাইরের গেটে তালা দেন তাঁর স্ত্রী। বাজার থেকে ফিরে তাঁর স্ত্রীকে গেটের তালা খুলতে বলেন। একটু দেড়ি হওয়ায় তাই নিয়ে শুরু হয় স্বামী ও স্ত্রীর মধ্যে বচসা। এর পরেই ঝামেলা চরম পর্যায়ে পৌঁছালে স্বামী একটি ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে কোপ দেয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায় তাঁর স্ত্রী। চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা ছুটে আসে। মণিদেবীকে উদ্ধার করে হাসপাতে নিয়ে যায়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা খবর দেয় বারাসত থানার পুলিশকে। বারাসত থানার পুলিশ ঘটনাস্থলে এসে
ছুরিটি উদ্ধার করেছে এবং অভিযোগের ভিত্তিতে স্বামীকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *