বিনপুরে পণের জন্য স্ত্রীকে খুনের অভিযোগ, গ্রেফতার স্বামী

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৩ সেপ্টেম্বর: পণের জন্য নিজের স্ত্রীকে খুনের অভিযোগে বিনপুর থানার পুলিশ গ্রেপ্তার করল মৃত গৃহবধূর স্বামী লআকাশ মন্ডলকে। ঘটনাটি বিনপুর থানার আঁধারিয়া গ্রামের। মৃত গৃহবধূর নাম সুকন্যা সেনাপতি মন্ডল, বয়স ২৬ বছর। গত মার্চ মাসে আকাশ মন্ডলের সঙ্গে ঝাড়খন্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার শংকরপুর এলাকার সুকন্যা সেনাপতির বিয়ে হয়েছিল।

সুকন্যা সেনাপতির মা সুলেখা বালা সেনাপতি বলেন, বিয়ের সময় মেয়েকে দাবিমতো যৌতুক দিয়েছিলাম। জামাই চেন্নাইয়ে চাকরি করতো। লকডাউনে চাকরি চলে যাওয়ার পর জামাই অতিরিক্ত পাঁচ লক্ষ টাকা দাবি করেছিল। কিন্তু আমরা আড়াই লক্ষ টাকা দিয়েছিলাম। তারপরেও মেয়ের উপর অত্যাচার করা হয়। তার অভিযোগ, শুক্রবার মেয়েকে মারধর করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সুলেখা বালা সেনাপতি বিনপুর থানায় জামাই সহ মোট ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মৃত গৃহবধূর মায়ের অভিযোগ পাওয়ার পর বিনপুর থানার পুলিশ মৃতার স্বামী আকাশ মন্ডলকে গ্রেফতার করে।

এ বিষয়ে ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেন, মৃত গৃহবধূর স্বামী আকাশ মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত আকাশ মন্ডলকে রবিবার ঝাড়গ্রাম আদালতের বিশেষ আদালতে তোলা হয়। ঝাড়গ্রাম বিশেষ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর ধৃত আকাশ মন্ডলকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *