অন্তঃসত্ত্বা গৃহবধূর মর্মান্তিক পরিণতিতে গ্রেফতার স্বামী ও শাশুড়ি, চাঞ্চল্য হুগলীর পুড়শুড়ায়

আমাদের ভারত, হুগলী, ২২ এপ্রিল: এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠলো শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। এই ঘটনায় স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে হুগলীর পুড়শুড়া থানার চিলাডাঙ্গি এলাকায়।

জানাগেছে, বছর খানেক আগে খানাকুলের বালিপুরের পানপোতার বাসিন্দা অর্পিতা দোলুইয়ের সাথে বিয়ে হয় খানাকুলের চিলাডাঙ্গী সানাপাড়া এলাকার সিধাম সানার। বিয়ের পর থেকেই অর্পিতার উপর নানা রকম অত্যাচার করা হতো বলে অভিযোগ। ৩০ হাজার টাকা পণ না দেওয়ায় কারণে অর্পিতার ওপরে নানারকম অত্যাচার চালাতে শ্বশুরবাড়ি লোকজন।

অভিযোগ, শুক্রবার রাতে ওই গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ তোলে অর্পিতার বাড়ির লোকজন। এরপরেই পুড়শুড়া থানায় অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করে। মৃতদেহ ময়না তদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *