বনদপ্তরের নির্দেশিকা উড়িয়ে জঙ্গলমহলে শিকার উৎসব

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ এপ্রিল: বনদপ্তরের কড়া নির্দেশিকার পরেও মেদিনীপুর সদর ব্লকের জঙ্গলমহল এলাকায় শিকার উৎসবে শামিল হলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। বনদপ্তরের বিধি নিষেধ কার্যত উপেক্ষা করেই সোমবার সকাল থেকে তারা হাতে তীর ধনুক, বল্লম ইত্যাদি অস্ত্রশস্ত্র নিয়ে শিকার উৎসবে শামিল হয়ে রওনা দেন জঙ্গলের দিকে।

জামশোল গুড়গুড়িপাল ইত্যাদি এলাকায় আদিবাসী মানুষজনের দাবি, বছরের একটা দিন শিকার না করে তারা এই উৎসবে শামিল হতে পারেন না। তাই আমাদের সমাজের এই উৎসবে যোগ দেওয়া শিকারিরা বন মোরগ, বুনো খরগোশ, বুনো শুয়োর ইত্যাদি বন্যপ্রাণ শিকার করে আনেন। 

তবে প্রশাসনের নজরদারি এড়িয়ে কিভাবে বন্যপ্রাণী শিকারে মানুষ সামিল হলেন তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *