অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৯ নভেম্বর: আবারও বিজেপিতে ভাঙন ধরাল শাসক দল তৃণমূল। বুধবার গোপীবল্লভপুর ১নং ব্লকের ৫নং অঞ্চলের ছাতিনাশোল ১১১নং বুথে বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান করল ১০ টি পরিবার সহ শতাধিক কর্মী। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক লোকেশ কর, গোপীবল্লভপুর ১নং ব্লকের তৃণমূল সভাপতি হেমন্ত ঘোষ, সম্পাদক রঞ্জিত মহাকুল, গোপীবল্লভপুর ৫নং অঞ্চলের সভাপতি বিশ্বজিত ঘোষ সহ গুরুত্বপূর্ণ নেতৃত্ব।
এবিষয়ে গোপীবল্লভপুর ১নং ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ বলেন, আজ ছাতিনাশোল বুথের শতাধিক কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল। এই বুথ থেকে বিরোধী শূন্য হল।

