পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৭ এপ্রিল: রামনগরে দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপির পঞ্চায়েত কর্মী সম্মেলনে সম্মেলনে শতাধিক কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে। ত্রিশ জন সংখ্যালঘু সহ রাজ্যের শাসক দলের শতাধিক কর্মী এই সম্মেলনে বিজেপিতে যোগদান করেন। পঞ্চায়েত ভোটের আগে কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে বিভিন্ন বার্তা দেন দিলীপ ঘোষ। তবে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির বিধানসভা এলাকায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

