রায়গঞ্জে ১০০ লিটার চোলাই ও মদ তৈরীর সরঞ্জাম উদ্ধার করল জেলা আফগারি দপ্তর

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১২ সেপ্টেম্বর: গোপনসূত্রে খবর পেয়ে রায়গঞ্জ থানার বুধোর ও পারদা গ্রাম থেকে চোলাই মদের ৯ হাজার লিটার গুড় ও পাথর মেশানো জল সহ ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করল জেলা আফগারি দপ্তর।

রায়গঞ্জ থানার বুধোর ও পাবদা এলাকায় সুনীল দাস নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরেই চোলাই মদের ভাটি চালিয়ে আসছিল। আজ গোপন সূত্রে খবর পেয়ে উত্তরদিনাজপুর আবগারি দপ্তর শ্যামসুন্দর সাহার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এলাকাটি ঘিরে ফেলে এবং সেখান তল্লাশি চালায়। সেখান থেকে প্রচুর পরিমাণে মদ তৈরির সামগ্রী উদ্ধার করে। যদিও ওই ভাটির মালিক আগে থেকেই খবর পেয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, এখানে দীর্ঘদিন ধরেই চোলাই মদ তৈরি হচ্ছিল। প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। আজ আবগারি দপ্তরের কাজে তারা খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *