ভরতপুর থানার ওসিকে ৪৮ ঘণ্টার মধ্যে বদলি করার হুমকি দিলেন হুমায়ুন কবির

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৬ ডিসেম্বর: মুর্শিদাবাদের ভরতপুর থানার ওসি রাজ মুখার্জিকে কার্যত হুমকি দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। ভরতপুরে তৃণমূল কংগ্রেসের কর্মিসভায় যোগ দিয়ে বক্তৃতা রাখার সময় তিনি এই হুমকি দেন।

বক্তৃতা রাখতে গিয়ে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর বলেন, যদি আমাদের সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসে তা হলে আমাদের তার জবাব দিতে হবে। তারজন্য যদি আইনশৃঙ্খলার অবনতি হয় সেজন্য প্রশাসনই দায়ি থাকবে। আমি ওসিকে বলে যাব, আমি বিধায়ক, আমিই শেষ কথা বলব। “টারজানকে ওসি ফোন করেছিল আমি টারজানকে পরিষ্কার বলে দিয়েছি তুমি ওসিকে বলো যে তুমি দালালি বন্ধ কর, যদি ভরতপুরের ওসি থাকার ইচ্ছা থাকে। আর তা না হলে ৪৮ ঘণ্টার মধ্যে তোমাকে এখান থেকে বাধ্য করবো তাবরি গোটাতে। থানার সামনে গিয়ে বসবো, টেবিলের উপর পায়ে পা দিয়ে। তখন ঠিক বুঝতে পারবা হুমায়ুন কবির কি জিনিস। অটোমেটিক তুমি এখান থেকে ছেড়ে চলে যাবা। ”

মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক মানচিত্রে বারবারই বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে আসেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের এই মন্তব্যের জেরে এবারও মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *