Human chain, Bishnupur, নাগরিক মঞ্চের উদ্যেগে বিষ্ণুপুরের চকবাজারে মানব বন্ধন

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৫ মার্চ: খসড়া ভোটার তালিকা থেকে নাগরিকদের নাম বাদ যাওয়ার প্রতিবাদে আজ নাগরিক মঞ্চের উদ্যেগে বিষ্ণুপুর শহরের চকবাজারে মানব বন্ধনের আয়োজন করা হয়।

এস আই আর- এর নামে সংখ্যালঘু সহ দলিত, আদিবাসী ও সর্বস্তরের জনসাধারণ, গরিব- মেহনতি খেটে খাওয়া মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে মানব-বন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়। নাগরিক মঞ্চের আহ্বানে এই মানব বন্ধন কর্মসূচিতে নবতম ভোটার তালিকায় নাম বাদ যাওয়া, বিচারাধীন থাকা নাগরিকদের সাথে তাদের হাত ধরে মানববন্ধনে অংশ নেন ভোটার তালিকায় নাম থাকা নাগরিকরাও। কর্মসূচি শেষে ঘোষণা করা হয়, এস আই আর- এর মধ্যে দিয়ে ১ জন নাগরিককেও বেনাগরিক হতে দিচ্ছি না এবং সাংবিধানিক অধিকার হরণ করে কাউকে ডি-ভোটার করা চলবে না। আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক সংগ্রাম চলবে।

মঞ্চের আহ্বায়ক মন্ডলির পক্ষে তিতাস গুপ্ত জানান, ‘ধর্ম-বর্ণ তথা দল-মত নির্বিশেষে সকলের ভোটাধিকার বাঁচানোর লড়াইয়ে আমরা নেমেছি।আমাদের বক্তব্য আগে ভোটার পরে ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *