জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩০ জুন:
আজ ৩০ জুন জুবিলি বাজার জাহের বেদিতে ১৬৮তম হুল দিবস পালন করা হয়। আদিবাসী প্রথায় পূজার্চ্চনার পরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পতাকা উত্তোলন করেন জঙ্গল মহল উদ্যোগ ঝাড়গ্রামের সম্পাদক পিনাকী প্রসাদ রায়।শ্রদ্ধার্পন করেন উপস্থিত যুগ্ম সম্পাদক উমাপ্রসাদ দত্ত সহ সভাপতি সত্যজিত ভকত, কোষাধ্যক্ষ দিলীপ দে, শুভেন্দু মহাপাত্র প্রমুখ।

বীর শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন বিশিষ্ট আদিবাসী নেতৃত্ব- যজ্ঞেশ্বর হেমব্রম, কালিপদ হেম্ব্রম প্রমুখ। শ্রী রায় সাঁওতাল বিদ্রোহ তথা হুল দিবসের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন এবং এই বিদ্রোহ ইংরেজ শাসকের বিরুদ্ধে ভারতীয়দের প্রথম বিদ্রোহ বলে উল্লেখ করেন। এই ইতিহাসকে যথাযথ মর্যাদা দেওয়া উচিত বলে মনে করেন তিনি।

