বিপুল জনপ্রিয়তা! ১০ জনে ৮ জন, ৮০% মানুষের পছন্দ মোদী, বলছে সমীক্ষার রিপোর্ট

আমাদের ভারত, ৩০ আগস্ট: দশ জন ভারতীয় মধ্যে আটজনই পছন্দ করেন নরেন্দ্র মোদীকে। পি ই ডাব্লু বা পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক রিপোর্টে এমনই সমীক্ষার কথা উঠে এসেছে। আর কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন, তার আগে এই সমীক্ষার ফলাফলে স্বভাবতই চাঙ্গা এনডিএ শিবির।

দেখা যাচ্ছে দেশের ৫৫% মানুষ মোদীকে অত্যন্ত বেশি পছন্দ করেন। ২৫ শতাংশ মোটের উপর মোদীকেই পছন্দ করেন। অর্থাৎ মোট ৮০ শতাংশ মানুষের পছন্দের নেতা নরেন্দ্র মোদী। তার প্রতি নেতিবাচক মনোভাব রয়েছে মাত্র ২০% মানুষের।

পাশাপাশি রিপোর্টে বলা হয়েছে যারা এনডিএ সমর্থক তাদের মতে বিশ্বমঞ্চে ভারতের অবস্থান ক্রমই শক্তিশালী হচ্ছে। দেখাগেছে, প্রতি ১০ জনের সাতজন এটা মনে করছেন। গত ২৫ মার্চ থেকে ১১ মে সময় কালের মধ্যে প্রায় ৩০ হাজার জনের মধ্যে এই সমীক্ষা চালিয়ে এটি তৈরি হয়েছে। ৫৫ শতাংশ মানুষ স্পষ্ট করেই বলেছেন তারা চান তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিক মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *