ব্যবসায় বিপুল ক্ষতি, চন্দ্রকোনায় বিষ খেলেন এক আলু ব্যবসায়ী

।পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ ফেব্রুয়ারি: ব্যবসায় বিপুল ক্ষতির কারণে মানসিক অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা করলেন এক আলু ব্যবসায়ী। মৃতের নাম সুকুমার ঘোষ। বাড়ি চন্দ্রকোনার হেমতপুরে।

জানা গেছে, গত বছর আলু ব্যবসায় প্রচুর ক্ষতি হলে এক ব্যক্তির কাছে স্ত্রী ও মেয়ের সোনার গয়না বন্ধক রেখেছিলেন। এবছরও ব্যবসায় প্রচুর ক্ষতি হয়। তারপর থেকে ধীরে ধীরে মানসিক অবসাদগ্ৰস্থ হয়ে পড়েন ঐ ব্যক্তি। বৃহস্পতিবার সকালে তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলে পাশের একটি জমিতে তাকে পড়ে থাকতে দেখা যায়। এরপর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ক্ষীরপাই গ্রামীন হাসপাতালে নিয়ে যান। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয়। কিন্তু অনত্র নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।ঘটনায় পরিবারে নেমে আসে শোকের ছায়া। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ। তবে এই ঘটনা প্রথমবার নয়। এর আগেও রাজ্যে বহু বার একই ঘটনা ঘটতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *