Hindu, Gita, Pingla, পিংলায় বিরাট হিন্দু সম্মেলন ও সহস্র কণ্ঠে গীতাপাঠ, সভা থেকে বক্তব্য রাখলেন কার্তিক মহারাজ

আমাদের ভারত, ১৮ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকে অনুষ্ঠিত হলো বিরাট হিন্দু সম্মেলন ও সহস্র কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান। শনিবারের এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ অংশগ্রহণ করেন। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কার্তিক মহারাজ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কার্তিক মহারাজ ১৯৪৭ সালের দেশভাগের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, অতীতে যেসব কারণে দেশ বিভাজন হয়েছিল সেই পরিস্থিতির পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। তিনি দাবি করেন, ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে ঐক্যবদ্ধ না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও কঠিন হতে পারে।

বক্তব্যের এক পর্যায়ে তিনি বেলডাঙা, মুর্শিদাবাদ ও মালদহের সাম্প্রতিক ঘটনাগুলির প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এই ধরনের ঘটনা সমাজের জন্য অশনি সংকেত। তিনি মন্তব্য করেন, “আজ যেটা বেলডাঙায় ঘটছে, কাল তা অন্যত্র ঘটতে পারে।” পাশাপাশি তিনি ধর্ম ও কর্মে অগ্রসর হওয়ার আহ্বান জানান এবং ঐক্যবদ্ধ থাকলে জয় নিশ্চিত হবে বলেও দাবি করেন।

সম্মেলনে সহস্র কণ্ঠে গীতাপাঠের মাধ্যমে ধর্মীয় আবহ তৈরি হয়। আয়োজকদের দাবি, এই ধরনের অনুষ্ঠান সমাজে সচেতনতা বৃদ্ধি ও সাংস্কৃতিক ঐক্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠান ঘিরে এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে বলে প্রশাসন সূত্রে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *