আমাদের ভারত, ১০ জুন: বিশ্বের সেরা ১০টি বিদ্যালয়ের তালিকায় এবার বাংলার স্কুল। পড়ুয়াদের অনুপ্রেরণা দেওয়ার ক্ষেত্রে গোটা বিশ্ব থেকে ১০টি স্কুলকে বাছাই করা হয়েছে। তার মধ্যেই রয়েছে হাওড়ার সামারিটান মিশন স্কুল।
খবরটি ঘোষণা করে উচ্ছ্বসিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার একটি টুইট করেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আন্তর্জাতিকভাবে প্রশংসিত কিছু সংস্থার সাথে অংশীদারিত্বে যুক্তরাজ্য-ভিত্তিক গবেষণা সংস্থা ‘টি ফোর এডুকেশন’ বিশ্বের সেরা স্কুল পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে। অভিনন্দন ও শুভেচ্ছা।

