হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায়কে সরিয়ে দিল কমিশন

আমাদের ভারত, হাওড়া, ১৭ মার্চ: হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায়কে সরিয়ে দিল নির্বাচন কমিশন। জেলার নতুন পুলিশ সুপার হচ্ছেন শ্রী হরি পান্ডে। কমিশন সূত্রে খবর, সৌম্য রায় নির্বাচনের কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবে না। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বীতা করছেন পুলিশ সুপার সৌম্য রায়ের স্ত্রী অভিনেত্রী লাভলি মৈত্র। এদিকে পুলিশ সুপারের স্ত্রী তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় পুলিশ সুপার ভোটারদের প্রভাবিত করতে পারে এই অভিযোগে কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। আর এরপরই বুধবার কমিশন হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায়কে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *