আনিস হত্যা কান্ডে সিবিআই তদন্তের দাবি ও দোষী ওসি’র কুশ পুতুল দাহ হাওড়া জেলা ছাত্রপরিষদের

আমাদের ভারত, ২৪ ফেব্রুয়ারি: আনিস খানের হত্যার সিবিআই তদন্ত ও দোষী ওসি’র কুশ পুতুল দাহ করল কংগ্রেস ছাত্র পরিষদ।

বৃহস্পতিবার দলের এক বিবৃতিতে জানানো হয়, আনিস খানের হত্যার সিবিআই তদন্ত ও প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবিতে আজ হাওড়া জেলা ছাত্র পরিষদের পক্ষে আমতা থানা ঘেরাও কর্মসূচি করা হলো। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদ সভাপতি সৌরভ প্রসাদ, প্রাক্তন বিধায়ক অসিত মিত্র, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি ও হাওড়া জেলা ছাত্র পরিষদ সভাপতি শাহিদ কুরেশি।

আমতা থানা ঘেরাও কর্মসূচি নিয়ে পুলিশের সাথে ছাত্র পরিষদ নেতৃত্বের ব্যাপক সংঘাত ঘটে। ছাত্রদের আটকাতে পুলিশ যে ব্যারিকেট দেয় ছাত্র পরিষদ নেতৃত্ব তা ভেঙ্গে দেয় এবং আমতা থানার সামনেই ধর্নায় বসে যায় ও থানার আধিকারিকের কুশ পুত্তলিকা দাহ করে।

ছাত্র পরিষদ সভাপতির সাফ কথা, নীচুতলার পুলিশদের গ্রেফতার করে সরকার ক্ষোভ প্রশমিত করতে চাইছে, কিন্তু যাদের নির্দেশে এই ঘটনা ঘটেছে তারা প্রশাসনের নেতৃত্ব দিচ্ছে তারাই আবার এই ঘটনার তদন্ত করবে এ হয় না, এ মানা যায় না। তাই অবিলম্বে এই ঘটনার সিবিআই তদন্ত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *