হাওড়া–চক্রধরপুর এক্সপ্রেস গড়বেতা স্টেশনে দাড়ানোর দাবি জানালেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমরম

জে মাহাতো, মেদিনীপুর, ১৯ আগস্ট: হাওড়া–চক্রধরপুর এক্সপ্রেস ট্রেনটি যাতে গড়বেতা স্টেশনে স্টপেজ দেয় সেজন্য কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমরমl রেলযাত্রী সংগঠনের পক্ষ থেকেও রেলমন্ত্রীর কাছে সেই দাবি জানানো হয়েছেl কিছুদিন আগে রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে সাংসদ কুনার হেমরম ঝাড়গ্রাম ও গড়বেতা স্টেশনে কয়েকটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়ার কথা জানানl লকডাউনের আগে গড়বেতা স্টেশনে হাওড়া–চক্রধরপুর এক্সপ্রেস ট্রেনের স্টপেজ ছিলl কিন্তু বর্তমানে ওই স্টেশনে ট্রেনটি আর স্টপেজ না দেওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরাl সেজন্যই সাংসদ কুনার হেমরম রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে সমস্যার কথা জানিয়েছেন বলে জানা গেছেl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *