গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানোর ডাক হাওড়ায়

আমাদের ভারত, হাওড়া, ৫ জুন: আমফানের পর ইয়াস। এক বছরের ব্যবধানে দুটি ঘূর্ণিঝড়ে একের পর এক গাছ উপড়ে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। আর এই ভারসাম্য ফিরিয়ে আনতে গাছ লাগানোর বার্তা দিলেন পরিবেশ সংগঠনের সদস্যরা। শনিবার বিশ্ব পরিবেশ দিবসে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে গাছের চারা লাগিয়ে পরিবেশ বাঁচানোর ডাক দিল পরিবেশ সংগঠনের সদস্যরা। এদিন রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন প্রান্তে গাছ লাগিয়ে দিনটি পালন করা হল।

এদিন সকালে উলুবেড়িয়া বহিরা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা দেবাশীষ সাঁতরা নিজের উদ্যোগে ১০০ টি গাছ কিনে গ্রামের বিভিন্ন জায়গায় বসান। পাশাপাশি করোনা সচেতনতায় এদিন মাক্স বিতরণ করেন দেবাশীষবাবু। তিনি জানান আমফান ঘূর্ণিঝড়ের পর এইভাবে গাছের চারা লাগিয়েছিলেন। এদিন বাগনানের স্বজনের উদ্যোগে বিভিন্ন জায়গায় গাছ লাগানো হয়। অন্যদিকে এদিন আমতা বিধানসভার একাধিক গ্রাম পঞ্চায়েতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছের চারা লাগানো আমতার বিধায়ক সুকান্ত পাল।

কুলগাছিয়ার মাধবপুর পরিবেশ চেতনা সমিতির উদ্যোগে দামোদরের পাড়ে গাছের চারা লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তা দেওয়া হয়। এর পাশাপাশি সংগঠনের সদস্যরা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে দামোদরের পাড় পরিষ্কার করার উদ্যোগ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *