কি ভাবে রান্না হয় গরুর মাংস? বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ঘিরে হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ

আমাদের ভারত, ২১ অক্টোবর:
পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে দু’দিন ধরে অস্থির অবস্থা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে। হিন্দু ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছে, কারণ গরুর মাংস রান্না করা নিয়ে পরীক্ষায় প্রশ্ন করা হয়েছে। আর তাতেই ক্ষোভ প্রকাশ করেছে পরীক্ষার্থীদের একটা বড় অংশ। এমনকি তারা উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন।

প্রশ্নপত্রে গরুর মাংস রান্না করা নিয়ে দু’টি প্রশ্ন ছিল। পরশুদিন বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ভোকেশনাল কোর্সের হোটেল ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়ের একটি পরীক্ষা ছিল। সেই পরীক্ষাতেই গরুর মাংস রান্না করা সংক্রান্ত দুটি প্রশ্ন ছিল। পরীক্ষার্থীদের একটা বড় অংশের অভিযোগ, গরুর মাংস রান্না নিয়ে কেন প্রশ্ন দেওয়া হয়েছে?

পড়ুয়াদের দাবি, গরুর মাংস খাওয়াতে উৎসাহ দিতে প্রশ্ন দুটি করা হয়েছে। এর জন্য দোষীদের সাজা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বড় আন্দোলনের ডাক দেওয়া হবে।ইতিমধ্যেই দোষীদের সাজার দাবিতে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু হয়েছে। এই আন্দোলনে যোগ দিয়েছেন অন্যান্য বিষয়ের ছাত্র ছাত্রীরাও। ছাত্রদের দাবি, তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। উপাচার্যের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারা পিছু হটবে না।

উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার ক্ষমতায় আসার পরই রাজ্যে গোহত্যা বন্ধে কঠোর আইন আনা হয়েছে। গরুর মাংস বেচাকেনা, খাওয়ার ওপরেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গোমাংস ঘিরে বিতর্ক সেখানে একটা বড় ইস্যু। সেখানে দাঁড়িয়ে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের গরুর মাংস রান্না নিয়ে প্রশ্ন আসায় সমালোচনার মুখে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে ক্যাম্পাসে শিক্ষক ও ছাত্রদের একাংশের আয়োজিত ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন উপাচার্য সুধীর কুমার জৈন। সেই ঘটনায় উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন হিন্দুত্ববাদী শিবির। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা ও শিক্ষকদের একাংশ এর প্রতিবাদ করেন। এরপর আবার গরুর মাংস রান্না করা নিয়ে প্রশ্ন সেই বিতর্কে নতুন করে ঘি ঢেলেছে।

প্রশ্ন নিয়ে আপত্তির জবাবে হোটেল ম্যানেজমেন্ট এন্ড ক্যাটারিং সার্ভিসের শিক্ষক বলেন, তারা ছাত্র-ছাত্রীদের বিশ্ববাজারে চাকরির জন্য তৈরী করতে চান, সেই জন্যই গরুর মাংস রান্নার বিষয়টিও জানা জরুরী।

  • ‘মনেপ্রাণে হিন্দুত্ববাদী’দের কাছে অনুরোধ। আমাদে সাহায্য করুন। খুব আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে সাড়ে পাঁচ বছর ধরে বাংলায় একমাত্র আমরাই প্রতিদিন এই ধরণের খবর করছি। আমরা ২৫ জন রিপোর্টার এর সঙ্গে যুক্ত। 🙏
    ব্যাঙ্ক একাউন্ট এবং ফোনপে কোড:
    Axis Bank
    Pradip Kumar Das
    A/c. 917010053734837
    IFSC. UTIB0002785
    PhonePay. 9433792557
    PhonePay code. pradipdas241@ybl
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *