’২১-এর পর বিভিন্ন মামলায় রাজ্য সরকার কত টাকা ব্যয় করল, প্রশ্ন তথাগতর

আমাদের ভারত, কলকাতা, ২১ আগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনয়নে রাজ্যপালের ভূমিকা নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে। এ নিয়ে প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে তিনি বলেছেন, তাঁরা কি রাজ্য সরকারের কাছে জানতে চাইবেন যে ২০২১ সাল থেকে আইনজীবীদের ফি বাবদ সরকারের কত টাকা খরচ হয়েছে।

তথাগতবাবু সোমবার টুইটারে লিখেছেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে দায়িত্ব পালনের জন্য শ্রী বুদ্ধদেব সাউকে রাজ্যপাল নিয়োগ করেছেন। এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার আবার সুপ্রিম কোর্টে গেছে। কিছু বিজেপি বিধায়ক কি সরকারের কাছে উত্তর চাইবেন যে ২০২১ সাল থেকে আইনজীবীদের ফি ইত্যাদির জন্য সরকারী তহবিল থেকে কত টাকা ব্যয় করা হয়েছে?” এর প্রতিলিপি তথাগতবাবু যুক্ত করেছেন রাজ্য বিজেপি-র টুইটারের সঙ্গে।

নবান্নের বক্তব্য, রাজ্যপাল যে পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছেন, তা বৈধ নয়। রাজ্যের উচ্চ শিক্ষা দফতর বা শিক্ষামন্ত্রীর সঙ্গে কোনও আলোচনা ছাড়াই উপাচার্য নিয়োগে এককভাবে সিদ্ধান্ত নিয়ে চলেছেন আচার্য। যদিও কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলায় ধাক্কা খেয়েছে রাজ্য। তারপর রাজ্য সরকার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *