আমাদের ভারত, ৬ এপ্রিল: রামনবমীর দিন হাওড়ার শিবপুরে অশান্তির ঘটনায় ওড়িয়া সম্প্রদায়ের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর নাম শিল্পীকান্ত দাস। অশান্তির ঘটনার সময় তিনি তাঁর কর্মক্ষেত্রে ছিলেন বলে জানিয়েছেন। এই ঘটনায় ক্ষুব্ধ ওড়িয়া সমাজ। তারা চিঠি লিখেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মুকে। তার প্রতিক্রিয়ায় বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার, পরিস্থিতি বুঝে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন।
রাষ্ট্রপতিকে লেখা ওড়িয়া সম্প্রদায়ের চিঠি নিয়ে বৃহস্পতিবার এই আর্জি জানান সুকান্তবাবু। ওই চিঠি যুক্ত করে বৃহস্পতিবার সুকান্তবাবু টুইটারে লেখেন, “ভুল করায় রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংবিধানে যথেষ্ট বিধান রয়েছে। কেন্দ্রীয় সরকারকে গভীর ঘুম থেকে জেগে উঠতে হবে। রাষ্ট্রপতিকে পরিস্থিতি বুঝে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। আর কতদিন নিরপরাধ মানুষ কষ্ট ভোগ করবে?
ওড়িয়া সম্প্রদায়ের বন্ধুরা শিল্পীকান্ত দাসের গ্রেফতারের বিষয়ে রাষ্ট্রপতি ভবনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁকে রাম নবমীতে শিবপুর থানার পুলিশ গ্রেফতার করে৷ ঘটনার দিন বিকাল ৫.৩০টা পর্যন্ত তিনি তাঁর কর্মস্থলে ছিলেন। তাঁর কোম্পানির পোষাক পরে বাড়ি ফেরার সময় তাঁকে গ্রেফতার করা হয়।
কয়েকটি পর্যবেক্ষণ:
১) এটা প্রতিষ্ঠিত যে নিরীহ হিন্দুদের পুলিশ গ্রেফতার করেছে।
২) তাদের প্রভুদের খুশি রাখার জন্য পুলিশ অকারণে নিরীহ হিন্দুদের ধরে রেখেছে।
৩) পশ্চিমবঙ্গ সরকার হিন্দুদের তাঁদের উৎসব পালনের জন্য অত্যাচার করতে আগ্রহী। আইনের শাসন নেই।“
এই গ্রেফতারের ব্যাপারে সমাজসেবক ও ওড়িয়া পরিবারের সদস্যদের তরফে বিকে পাল রাষ্ট্রপতিকে পুরো বিষয়টি জানিয়ে যে চিঠি দিয়েছেন, তার প্রতিলিপি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, ওড়িশার মুখ্যমন্ত্রী, জাতীয় মানবাধিকার কমিশনের
চেয়ারপারসন, পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি, হাওড়ার সিপি, শিবপুর থানার আইসি এবং কিছু সংবাদপত্রের সম্পাদককে।
Friends from the Odia community have drawn the attention of @rashtrapatibhvn with regards to the arrest of Silpikanta Das who was arrested by Shibpur PS on Ram Navami. Mr. Das was at his workplace until 5.30 PM and was arrested while he was returning home in his company uniform. pic.twitter.com/Bx71FgL79v
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) April 6, 2023

