গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আনন্দপুরে

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ এপ্রিল: সোমবার এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার মহারাজপুরে। ঘটনায় খুনের অভিযোগ তুলছে মেয়ের বাপের বাড়ির লোকজন।

জানা গিয়েছে, ওই গৃহবধূর নাম বিউটি নায়েক দোলই, বয়স আনুমানিক ২২ বছর। মেয়ের বাপের বাড়ির অভিযোগ, মারধর করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বিউটিকে। ঘটনাস্থলে আনন্দপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ওই গৃহবধূর শ্বশুর-শাশুড়িকে আটক করে বলে গৃহবধূর বাপের বাড়ির পরিবার সূত্রে জানা গেছে।

মেয়ের বাবা জানান, তার মেয়েকে গলায় দড়ি দিয়ে  টাঙ্গিয়ে দিয়েছে শ্বশুরবাড়ির লোকজন। তিনি মেয়ের শ্বশুর-শাশুড়ি সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত দায়ের অভিযোগ করেছেন। সেই সঙ্গে অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *