ডেঙ্গু সম্পর্কে এলাকাবাসীদের সচেতন করতে বাড়ি বাড়ি ঘুরে সচেতনতামূলক কঠমসূচি নারায়ণগড় ব্লক স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম অঞ্চলে, ১১ আগস্ট: উদ্বেগ জনক ভাবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি হচ্ছে নারায়ণগড় ব্লকের গহিরায়। তাই এলাকাবাসীদের সচেতন করতে এবং সেইসঙ্গে এলাকার বর্তমান অবস্থা খতিয়ে দেখতে বাড়ি বাড়ি ঘুরে সমস্ত তথ্য সংগ্রহ ও সেইসঙ্গে সচেতনতামূলক কর্মসূচি করলো নারায়ণগড় ব্লক স্বাস্থ্য দপ্তর ও নারায়ণগড় ব্লক প্রশাসন।

শুক্রবার নারায়ণগড় ব্লক স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের উদ্যোগে আজ গহিরা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিদের বর্তমান অবস্থা, সেই সঙ্গে এলাকায় আর কারা ডেঙ্গু সম্ভাবনামূলক উপসর্গে আক্রান্ত তাদের খোঁজ নিলেন খোদ ব্লক স্বাস্থ্য আধিকারিক আশীষ কুমার মন্ডল সহ স্বাস্থ্যকর্মী ও প্রশাসনিক ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *