আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৬ এপ্রিল: আজ ভোরে ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। একটি আলু বোঝাই লরি ও একটি সিমেন্ট কোম্পানির গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর দুটো গাড়িউ আগুন লেগে যায় দাউদাউ করে জ্বলতে থাকে। আজ ভোর সাড়ে তিনটে নাগাদ ১১৬ বি জাতীয় সড়কের দিগানন্দকুমার রোডের গয়াগিরি বাস স্টপেজের কাছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে।
জানাগেছে, ঘটনাস্থলেই আলু বোঝাই লরির ড্রাইভার ও খালাসির মৃত্যু হয়। তারা গাড়ি কেবিন থেকে বেরোতে পারেননি। গাড়ির মধ্যেই আগুনে পুড়ে মারা যান তাঁরা। ঘটনার পরেই সিমেন্ট গাড়ির ড্রাইভার ও খালাসি দৌড়ে পালিয়ে যায়। এই ঘটনার পরে দীর্ঘক্ষব জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে। ঘটনাস্থলে পৌঁছায় মারিশদা থানার পুলিশ ও দমকল বাহিনি।


