বারাসতে ভরসন্ধ্যায় মধু মধুচক্রের আসর

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৮ অক্টোবর: ভরসন্ধ্যায় মধু মধুচক্রের আসর ধরা পড়ল বারাসতের পাইনিয়ার পার্কের একটি বাড়িতে। দীর্ঘদিন ধরে এই বাড়িতে মধুচক্রের আসর বসতো বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এর আগেও বেশ কয়েকবার এলাকার মানুষ হাতেনাতে মধুচক্র চালাবার অভিযোগে ধরে ফেলে বাড়ির ভাড়াটিয়াকে। কিন্তু হাতে পায়ে ধরে মুচলেকা দিয়ে বলত আর হবে না। রবিবার সন্ধ্যায় একইভাবে এলাকার মানুষ ঘিরে ধরে বারাসাত স্টেশন রোডে এই বাড়িটি। বাড়ি থেকে ধরা পড়ে এক মহিলা। যদিও তার পুরুষ বন্ধু টি পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার পুলিশ। বাড়ির মালিক কলকাতায় থাকেন। ভাড়াটিয়াই মধুচক্র চালায় বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *