সুশান্ত ঘোষ, আমাদের ভারত, হাবড়া, ২৪ ফেব্রুয়ারি:
পড়তে যাওয়ার পথে এক ছাত্রীকে কু-প্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক। ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাবড়া থানার
প্রফুল্লনগর এলাকার ঘটনা। পুলিশ অভিযুক্ত গৃহশিক্ষক দীপক চক্রবর্তীকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, কোচিং সেন্টারে ইংলিশের পড়াতেন দীপকবাবু।
স্থানীয় সূত্রের খবর, হাবড়ার হিজলপুকুর ক্ষুদিরামসরণির প্রথম বর্ষের ছাত্রীর অভিযোগ মঙ্গলবার সন্ধ্যে পাঁচটা নাগাদ উদ্বাস্তু স্কুলের ঠিক
উল্টোদিকে সন্দীপ কোচিং সেন্টার পড়তে যায় ওই
ছাত্রী। সেই সময় দীপক চক্রবর্তী
ওই ছাত্রীকে কু-প্রস্তাব দেয়। এরপর তার হাত চেপে ধরে শ্লীলতাহানি করে। ভয়ে কাতর হয়ে শিক্ষককে সে বলে স্যার আমি এখানে পড়াশোনা করতে এসেছি
আমাকে ছেড়ে দিন। এরপরও দীপক চক্রবর্তী
তাকে ভয় দেখায়। বাড়িতে কাউকে না
জানানোর জন্য বলেন। এমনকী পুলিশকে জানালে পরিস্থিতি ভয়ানক হবে বলে হুমকি দেয়। বাড়ি ফিরে ওই ছাত্রী পরিবারকে ঘটনার কথা জানায়।

এরপর ওই শিক্ষকের বিরুদ্ধে হাবড়া থানায় অভিযোগ দায়ের করেন ওই ছাত্রীর পরিবার। অভিযোগের ভিত্তিতে ওই গৃহশিক্ষক দীপক চক্রবর্তীকে
মঙ্গলবার রাতেই হাবড়া
থানার পুলিশ গ্রেফতার করে। অভিযুক্ত শিক্ষককে বারাসত আদালতে তোলা হয়।

