সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৫ অক্টোবর: চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। শুক্রবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা চত্বরে। পুলিশ জানিয়েছে, ধৃত শিক্ষকের নাম রাকেশ মণ্ডল। ঘটনার বর্ণনা দিয়ে রাতেই ছাত্রীর মা গোপালনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
পুলিশ ও পরিবার সূত্রের খবর, প্রতিদিনের মতো এদিন বিকেলে ওই ছাত্রী গৃহ শিক্ষক রাকেশ মন্ডলের বাড়ি টিউশন পড়তে যায়। পড়া শেষে অন্যান্য ছাত্রছাত্রীদের ছেড়ে দিলেও ওই পড়ুয়াকে আটকে রাখে। এরপর ফাঁকা ঘরের দরজা আটকে জোর করে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনা কাউকে জানালে অভিযুক্ত শিক্ষক তাকে মারধর করার হুমকি দেয়। অসয্য যন্ত্রণায় সে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। পরিবারের লোকজন তাঁকে জিজ্ঞাসা করলে ঘটনার কথা পরিবারকে জানায়। তৎক্ষণাৎ ওই নাবালিকার পরিবার গৃহ শিক্ষকের বিরুদ্ধে গোপালনগর থানায় লিখিত অভিযোগ দ্বায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। শনিবার গৃহ শিক্ষককে বনগাঁ মহাকুমা আদালতে তোলা হয়।

