পান্ডবেশ্বরে পাইপ গান ও কার্তুজ সহ ধৃত ২

জয় লাহা, দুর্গাপুর, ৮ জুলাই: গোপনসূত্রে খবর পেয়ে পুলিশি অভিযানে অগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ল দুজন। শুক্রবার ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পান্ডবেশ্বরের কেন্দা ছাতাডাঙ্গা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম সন্দীপ ভুঁইয়া ও ধীরাজ রামানি।

তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ। ঘটনায় জানা গেছে, গোপনসুত্রে খবর পেয়ে এদিন ভোরে পাণ্ডবেশ্বর থানার কেন্দা এলাকার ছাতাডাঙ্গায় অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে সন্দীপ ভূঁইয়া ও ধীরাজ রামানি নামে দুই যুবককে আটক করে। তাদের কাছে তল্লাশি করতেই উদ্ধার হয় একটি দেশি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন খারিজ করে দেন। পুলিশ জানিয়েছে, ধৃতদের রিমান্ডে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *