উলুবেড়িয়ায় ভস্মীভুত লক্ষাধিক টাকার হোগলা

আমাদের ভারত, হাওড়া, ৩ মার্চ: ভস্মীভূত হয়ে গেল লক্ষাধিক টাকার হোগলা। জানা গেছে বুধবার বিকেলে উলুবেড়িয়া থানার ললিতাগোড়ী মোড়ে রাস্তার পাশে জমা করে রাখা হোগলার বান্ডিলে আচমকা আগুন লাগে। প্রাথমিক ভাবে স্থানীয় বাসিন্দারা বালতি করে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে না আসায় খবর দেওয়া হয় দমকলে। পরে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও আগুন নেভানোর কাজ করছে দমকল কর্মীরা।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য জমিতে হোগলা শুকনো হয়ে যাওয়ার পর সেগুলো কেটে রাস্তার পাশে জমা করে রাখা হয়। সেইরকম ললিতাগোড়ী মোড়ে আনুমানিক দেড় হাজার বান্ডিল হোগলা জমা করে রাখা ছিল। বুধবার বিকেলে সেখানেই আচমকা আগুন লাগে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আগুনে লক্ষাধিক টাকার হোগলা পুড়ে নষ্ট হয়েছে। কি কারনে আগুন লাগল দমকল খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *