শখে গোপালন ও চাষ সিমলাপালের সাংবাদিক কার্তিক ঘোষের

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১১ জুন: সাংবাদিকতার পাশাপাশি গোপালনের শখ দীর্ঘদিনের বাঁকুড়ার এক সাংবাদিকের। একটি বিশেষ দৈনিক পত্রিকার সাংবাদিকতা করার পাশাপাশি তিনি প্রতিদিন গরু চরাতে যান। বাড়িতে নাতিপুতি থাকায় তাদের টাটকা দুধ খাওয়ানোর জন্য তিনি উন্নত মানের গাই পোষেন এবং নিয়মিত যত্ন করেন। সিমলাপাল এলাকার এই সাংবাদিক কার্তিক ঘোষকে এলাকার সকলেই এক ডাকে চেনেন। সকালবেলা জলখাবার খেয়ে দুধেল গাইটিকে সঙ্গে নিয়ে বেড়িয়ে পড়েন মাঠে একদিকে ঘাস ভর্তি মাঠে গাইটিকে ছেড়ে দিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়েন ঘাস কাটতে। কার্তিক বাবুর চাষের জমি রয়েছে বেশ কয়েক বিঘা। তাতে তিনি সরকারি প্রথায় উন্নত মানের ধান চাষ ও নানা রকম শাক সবজি চাষ করে থাকেন। চাষের মজুরদের সঙ্গে তিনি নিজেও লাঙ্গল চাষ দেন। এলাকার উন্নতমানের চাষি হিসেবেও তার নাম ডাক রয়েছে। ৬৫টি বছরের কার্তিক বাবুর চাষ আবাদে ক্লান্তি বলে কিছু নেই। খবর লেখার সময় টুকু বাদে তিনি ব্যস্ত থাকেন গাই গরু ও জমি জায়গা দেখভালের কাজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *