হিজাব বিতর্কে উস্কানি দিয়ে সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর ছক আইএসআইয়ের, রিপোর্ট গোয়েন্দাদের

আমাদের ভারত, ১২ ফেব্রুয়ারি:হিজাব বিতর্ক চলছে প্রায় গোটা ভারতজুড়েই। আর এই পরিস্থিতির সুযোগ নিয়ে ভারত বিরোধী ষড়যন্ত্র শুরু করেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। এই বিতর্ককে উস্কানি দিয়ে গোটা দেশে সাম্প্রদায়িক অশান্তি ছড়াতে খালিস্তানি জঙ্গি সংগঠনকে কাজে লাগাচ্ছে তারা, বলে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে।

এই বিতর্ককে কাজে লাগিয়ে উর্দুস্থান আন্দোলনে মদতে দেয়ার চেষ্টা চলছে। জঙ্গিদের কল্পনার উর্দুস্থানের মধ্যে পশ্চিমবঙ্গ ও রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা বিভাগ। গোয়েন্দা সূত্রে খবর, আইএসআই গোটা ষড়যন্ত্রে কাজে লাগাচ্ছে খালিস্থানি জঙ্গি সংগঠন শিখ ফর জাস্টিসকে। জানা গেছে হিজাব বিতর্ককে সামনে রেখে মুসলিমদের গণ আন্দোলনে পরিণত করার কৌশল নেওয়া হয়েছে। হিজাব নিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে গণভোটের ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই এই বিষয়ে পুলিশ প্রশাসনের সমস্ত বিভাগকে সতর্ক করা হয়েছে ‌। বিশেষ নজরদারির কথা বলা হয়েছে খালিস্তানি জঙ্গি সংগঠনের গতিবিধির উপর।

গোয়েন্দারা জানিয়েছে বেশকিছু ভারত বিরোধী সংগঠন হিজাব বিতর্কে মুসলিম সম্প্রদায়ের মধ্যে গণভোটের পক্ষে সায় দিয়েছে। যাকে কাজে লাগিয়ে তারা উর্দুস্থান আন্দোলনকে গতি দিতে চাইছে।

ভারত বিরোধী জঙ্গি সংগঠনগুলোর উর্দুস্থানের মানচিত্রে রয়েছে রাজস্থান, দিল্লি, উত্তর প্রদেশ বিহার ও পশ্চিমবঙ্গের বড় অংশ। ইতিমধ্যে আন্দোলনকে গতি দিতে শিখ ফর জাস্টিসের তরফে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে ভারতের মুসলিম সম্প্রদায়কে দেশে অশান্তি ছড়াতে উস্কানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। চারিদিক দিয়ে বড়োসড়ো ধর্মীয় অশান্তির পরিস্থিতি তৈরি করতে চাইছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও শিখ ফর জাস্টিস বলে জানিয়েছে গোয়েন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *