হিন্দু ভাবাবেগে আঘাত! লালমনিরহাটে তিনটি মন্দিরের দরজায় রাতের অন্ধকারে গোমাংস ঝুলিয়ে রাখার অভিযোগ

আমাদের ভারত, ৩ জানুয়ারি: ভারত সীমান্তবর্তী জেলা বাংলাদেশের লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নে তিনটি মন্দিরে ও এক হিন্দু সম্প্রদায়ের বাড়িতে গো মাংস রাখার অভিযোগ উঠেছে। ঘটনায় হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগে স্থানীয় থানায় চারটি পৃথক অভিযোগ দায়ের হয়েছে।

শুক্রবার সকালে লালমনিরহাটের গেন্দুকুড়ি গ্রামে তিনটি মন্দির ও একজন হিন্দু সম্প্রদায়ের বাড়ির দরজায় কাঁচা গোমাংস ঝোলানো দেখা যায়। হাতীবান্ধা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার সিংহ জানান, গেন্দুকুড়ি ক্যাম্পপাড়ার শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির, গেন্দুকুড়ি কুঠিপাড়া কালী মন্দির, গেন্দুকুড়ি বটতলা কালীমন্দির ও ক্যাম্পপাড়া এলাকার মনীন্দ্রনাথ বর্মনের বাড়িতে দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাতের বেলায় পলিথিনের ব্যাগে মোড়ানো গরুর পা নাড়িভুঁড়ি ঝুলিয়ে রেখে যায়। উদ্দেশ্যপ্রনোদিত ভাবেই তারা হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার চেষ্টা করেছে।

শুক্রবার এই ঘটনার বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের লোকজন থানায় খবর দেন। হাতীবান্ধা থানার পুলিশ সরেজমিনে পরিদর্শন করে। হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত যারা হেনেছে তাদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন দিলীপ কুমার সিংহ। হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলাম ঘটনাটির তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *