পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ আগস্ট: স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে আজ পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের কুতুরিয়া জুনিয়ার হাইস্কুলের উদ্যোগে মেদিনীপুর শহরের একটি বেসরকারি হোটেলে প্রকাশিত হয় “ঐতিহাসিক কর্ণগড়ের রানি শিরোমনি ও তাঁর মূর্তি” শীর্ষক পুস্তিকা।
একটি ক্ষুদ্র অনুষ্ঠানের মাধ্যমে পুস্তিকাটি মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়ার হাত ধরে প্রকাশিত হয় বিদ্যালয় কর্তৃপক্ষ দ্বারা। এই পুস্তক প্রকাশন পর্বে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, সমাজসেবী সন্দিপ সিংহ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক অরুণাংশু দে সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগণ।

