আমাদের ভারত, ১৮ নভেম্বর:
বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নাম ভোটার লিস্টে তুলবেন না। যারা দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে রয়েছে শুধুমাত্র তাদেরই নাম ভোটার লিস্টে তুলুন। এমনটাই নিদান দিয়েছেন বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস।
মঙ্গলবার রাতে বর্ধমান শহরের টাউন হলে বর্ধমান দক্ষিণ বিধানসভা তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্ট এবং ভোটার তালিকায় সংশোধন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল। সে আলোচনা সভাতে এই কথা বলেছেন বিধায়ক। তাঁকে বলতে শোনা গেছে , “ভোটার লিস্টের নাম তাদেরই তুলবেন যারা আমাদের পরিবার, যারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন, যারা নতুন ভোটার তাদের তুলুন, নাম বাদ গেছে তাদের তুলুন, ট্রান্সফার হবে তাদের তুলুন, এক্সট্রা কোনও লোক থাকার দরকার নেই।”
বিধায়কের পরামর্শ, “নতুন লোক তো আসছেই নতুন লোক মানে তো বুঝতেই পারছেন। সব বাংলাদেশের লোক আসছে। তাদের নাম বেশি তুলতে গেলেই বেশি ক্ষতি। কারণ তারা তো হিন্দু হিন্দু করে বেশিটাই ভোট দিয়ে দেয় বিজেপিকে। আমরা দেখেছি, এটা অস্বীকার করার কিছু নেই।”
খোকনবাবু সাবধান করে বলেন, “তাই নামটা তাদেরই তুলবেন সে নতুন লোক এলেও যারা আমাদের দলের সঙ্গে যুক্ত থাকবে তাদেরই চেষ্টা করবেন। এখন সব আমাদের সঙ্গে ভিড়ে গেছে। দু’দিন পরে যখন একটু খারাপ দেখা যাবে তখন ওই ১৯ সালে ২১ সালের মতো হাল না হয়।”
‘মনেপ্রাণে হিন্দুত্ববাদী’দের কাছে অনুরোধ। আমাদের সাহায্য করুন। খুব আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে সাড়ে পাঁচ বছর ধরে ২৫ জন রিপোর্টার, বাংলায় একমাত্র আমরাই প্রতিদিন এই ধরণের খবর করছি। 🙏
ব্যাঙ্ক একাউন্ট এবং ফোনপে কোড:
Axis Bank
Pradip Kumar Das
A/c. 917010053734837
IFSC. UTIB0002785
PhonePay. 9433792557
PhonePay code. pradipdas241@ybl

