Suvendu on hindu “হিন্দুরা বুঝতে পেরেছে যে আমাদের ধর্মকে আক্রমণ করা হয়েছে,” মন্তব্য শুভেন্দুর

আমাদের ভারত, কলকাতা, ৩০ জানুয়ারি:
পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাইয়ের এক সিপিএম নেতা ভগবান রামের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য করেছেন। এই ঘটনায় প্রতিবাদে নামেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রতিবাদের পর অবশেষে তিনি ক্ষমা চেয়েছেন। এই ঘটনার উল্লেখ করে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য, “এখন হিন্দুরা বুঝতে পেরেছে যে আমাদের ধর্মকে আক্রমণ করা হয়েছে, রাজনৈতিক লাভের জন্য। তাই সাধারণ মানুষ স্বেচ্ছায় এর বিরোধিতা করছে।” মঙ্গলবার এক্স হ্যাণ্ডেলে তিনি এই মন্তব্য করেছেন।

তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গের হিন্দুরা আমাদের ধর্মগ্রন্থ, দেব-দেবী বা আমাদের ধর্মের প্রসঙ্গে করা কোনও অপমান বা অবমাননাকর মন্তব্য সহ্য করবে না। কমিউনিস্ট শাসন এবং রাজ্যের বর্তমান হিন্দু বিরোধী সরকার হিন্দুদের আঘাতকে স্বাভাবিক করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে।”

দুটি ভিডিও দাখিল করে তিনি লিখেছেন, এই যে দেখা যায়, পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাইয়ের একজন ‘মাকু’ নেতা শান্তি পাহাড়ি ভগবান রামের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য করেছেন। স্থানীয়দের প্রতিবাদের পর অবশেষে তিনি ক্ষমা চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *