মুরবিকাণ্ডে ‘ভোট প্রচার সর্বস্ব নির্লজ্জ সরকারকে ধিক্কার’ হিন্দু মহাসভার

আমাদের ভারত, ৩১ অক্টোবর: ধিক্কার জানাই তোমাকে গুজরাট সরকার। মুরবিতে ঠিক চার দিন আগে ফিট সার্টিফিকেট দেওয়া ব্রিজ কী করে ভেঙ্গে পড়লো এবং প্রায় দুই শতর কাছাকাছি মানুষের প্রাণ গেলো তা আমাদের মানবিক ভাবে ভেঙে পঙ্গু করে দিল?”

সোমবার এই ভাষাতেই সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলল অখিল ভারত হিন্দু মহাসভা। সংগঠনের সভাপতি (পশ্চিমবঙ্গ) চন্দ্রচূড় গোস্বামী লিখেছেন, “আমরা এই নিরপরাধ মানুষদের অনভিপ্রেত মৃত্যু মিছিলে গভীর ভাবে শোকাহত। তাদের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের উপযুক্ত শাস্তি চাই আমরা। ভগবানও যেন এই ভোট লোভী নরপিশাচদের শাস্তি দেন। আমরা আহত মানুষদের দ্রুত আরোগ্য কামনা করছি।

আমাদের পশ্চিমবঙ্গের বর্ধমানের হাবিবুর নামের যে বন্ধু প্রাণ হারিয়েছেন তাঁর বাড়িতে অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে আমরা খুব তাড়াতড়িই যাচ্ছি। আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করছি মৃত বন্ধুর পরিবারকে সাহায্য করার জন্য। আমরা সর্বতোভাবে হাবিবুরের পরিবার এবং সকল মৃত অসহায় ব্যক্তিদের পরিবারের পাশে রয়েছি।

অখিল ভারত হিন্দু মহাসভা পশ্চিমবঙ্গের পক্ষ থেকে আরেকবার আমরা এই ভোট প্রচার সর্বস্ব নির্লজ্জ সরকারকে ধিক্কার জানাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *