লাভ জিহাদের বিরুদ্ধে মেদিনীপুরের মহিলা থানা ঘেরাও করে বিক্ষোভ হিন্দু জাগরণ মঞ্চের

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১ নভেম্বর:
লাভ জিহাদের বিরুদ্ধে মেদিনীপুরের মহিলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল হিন্দু জাগরণ মঞ্চ। মঞ্চের নেতা পারিজাত চক্রবর্তী বলেন, ভারতবর্ষ জুড়ে লাভ জেহাদের ঘটনা ঘটে চলেছে। বাদ যায়নি পশ্চিম মেদিনীপুর জেলাও। এই জেলাতেও একটা লাভ জেহাদের ঘটনা ঘটেছে। সম্প্রতি এখানে একজন কিশোরীকে অপহরণ করা হয়েছিল। পুলিশ সেই কিশোরীকে উদ্ধার করছিল না। কোনও সহযোগিতা করছিল না পুলিশ। তারই প্রতিবাদে রবিবার হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে মেদিনীপুরের মহিলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। উপস্থিত ছিলেন হিন্দু জাগরণ মঞ্চের রাজ্য নেতৃত্ব পারিজাত চক্রবর্তী সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *