Nupur Sharma “সিদ্ধান্তের প্রতিবাদ করুন, বিজেপি-কে বয়কট নয়,“ নূপুরকে সমর্থনের ডাক ‘হিন্দু জাগরণ’-এর

অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ৬ জুন: নূপুরকাণ্ডে সোমবার বেলা আড়াইটায় ‘হিন্দু জাগরণ’-এর তরফে সামাজিক মাধ্যমে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করা হল। তার আগে এদিন সকাল সাড়ে সাতটায় সংগঠনের তরফে যে প্রচার করা হয়, বেলা আড়াইটায় তাতে লাইক, মন্তব্য ও শেয়ার হয়েছে যথাক্রমে ৪৮৩, ১২৮ ও ৪৩।

বেলা আড়াইটায় ‘হিন্দু জাগরণ’ লিখেছে, “সত্য কথা বলার জন্য বিজেপি থেকে হটিয়ে দেওয়া হল। সংগঠন কিংবা কোনও রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকলে আপনি সত্য কথা বলতে পারবেন না তার জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে আজকের যুগে!”

সকাল সাড়ে সাতটায় সংগঠনের তরফে লেখা হয়েছে, “বিজেপি থেকে নূপুর শর্মাকে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হল। আমি কোনও রাজনৈতিক পার্টির কার্যকর্তা নই, তবুও বলবো ভুল সিদ্ধান্ত নেওয়া হল। নূপুর শর্মার বক্তব্যের মধ্যে কোনও ভুল ছিল না। আমাদের আরাধ্য দেবতাকে নিয়ে গালাগালি করবে আর তা সহ্য করতে হবে? আমাদের আরাধ্য দেবতাকে নিয়ে গালাগালি করবে জেহাদী, তার পাল্টা জবাব দেবে যদি সত্যি কারের সনাতনী হিন্দু হয়, সেই জবাব নূপুর শর্মা দিয়েছিলেন। তার জন্য তাকে ৬ বছরের জন্য সাসপেন্ড হতে হল?

ভোট চাই হিন্দুর, মরবে হিন্দু। হিন্দুর বলিদানের উপর আজকের এই সাম্রাজ্য! আর সেকুলারিজমের নামে সবকা সাথ, সবকা বিকাশ … যতই সাথ, বিকাশ করুন, ওরা সাথ দেবে না, আর বিকাশকে পাথর মেরে নষ্ট করে দেবে।

আমি এখানে বিজেপির বিরোধিতা করছি না, শুধুমাত্র ভুলের সমালোচনা করছি। যেমন রাষ্ট্রবাদী দলকে সমর্থন করি ভালো কাজের জন্য, তেমনি ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করি কারণ আগামীদিনের ভালোর জন্য। অনেকে বিজেপি বয়কটের ডাক দিচ্ছে এটা বোকামী ছাড়া আর কিছু না! রাষ্ট্রবাদী দল সরকারে আছে বলে আমরা অনেকটা নিরাপদে আছি, এই রাষ্ট্রবাদী দল যদি না থাকে পুরো দেশ ১৯৯০এর কাশ্মীর হতে বেশি সময় লাগবে না। তাই ভুল সিদ্ধান্তের প্রতিবাদ করুন, বয়কট নয়।

আজ যদি নূপুর শর্মাকে সমর্থন না করি তাহলে নিজেকে হিন্দুত্ববাদী বলার কোনো আধিকার থাকবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *