” মমতা দিদি পশ্চিমবঙ্গে হিন্দুদের জীবনেরও দাম আছে”, দিল্লিতে তৃণমূল দপ্তরের সামনে বিক্ষোভ , পোস্টার

আমাদের ভারত, ১১ জুন: ভোট পরবর্তী হিংসায় পশ্চিমবঙ্গে হিন্দুরা আক্রান্ত। রাজ্যের হিন্দুরা বিপন্ন তাদের উপর অত্যাচার চলছে। এই অভিযোগ তুলে দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সদর দপ্তরের বাইরে বিক্ষোভ দেখালো হিন্দু সেনা। তাদের ব্যানারে লেখা “মমতা দিদি হিন্দু লাইভ ম্যাটারস”।

বৃহস্পতিবার দুপুরে নয়াদিল্লির তৃণমূলের সদর দপ্তরের সামনে হাজির হয় হিন্দু সেনার বেশকিছু কর্মী সমর্থকরা। তারা সেখানে বিক্ষোভ দেখায়। সেইসঙ্গে তাদের হাতে থাকা ব্যানার তারা দপ্তরের সামনে রেখে দিয়ে চলে যায়।

সংবাদমাধ্যমকে বিক্ষোভের ব্যাপারে বলতে গিয়ে তাঁরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গ জুড়েই হিন্দুদের উপর অত্যাচার চলছে, নির্যাতন চলছে। সে বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অবগত করতেই তারা এই বিক্ষোভ প্রদর্শন করেছেন। তৃণমূলের তরফে যদিও এবিষয়ে কোনো মন্তব্য করতে এখনো পর্যন্ত শোনা যায়নি।

শুধু দিল্লিতেই নয় ভারতের বাইরে একাধিক দেশে থাকা প্রবাসী ভারতীয়রাও পশ্চিমবঙ্গে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে এই অভিযোগে ব্যানার হাতে মিছিল বের করে। তাদের অভিযোগূ আঙুল ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই। তাদেরও অভিযোগ ছিল রাজ্যের শাসক দলের মদতে হিন্দুদের উপর নির্যাতন চলছে। এবার দিল্লিতেও বিক্ষোভ দেখালো হিন্দু সেনা।

তবে এটাই প্রথম নয় এর আগেও হিন্দু সেনা দিল্লির ৬১ সাউথ এভিনিউর তৃণমূল দপ্তরের বাইরে হিন্দু সোনার পোস্টার দেখা দিয়েছিল। ওই সময় ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী অনুষ্ঠানে ওঠা “জয় শ্রীরাম ধ্বনি” কে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল। এরপরে দিল্লিতে তৃণমূলের দপ্তরের বাইরে দেখা গিয়েছিল জয় শ্রীরাম লেখা পোস্টার। সেই পোস্টারে লেখা ছিল ভারতে থাকতে হলে জয় শ্রীরাম বলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *