সোমনাথ বরাট, আমাদের ভারত বাঁকুড়া, ১২ মে: অবশেষে কলকাতা উচ্চ আদালতের নির্দেশে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার ছাড়পত্র মিললো। আদালতের এই রায়ে খুশি বিজেপি নেতৃত্ব।
সিমলাপালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার আয়োজন করে বাঁকুড়া জেলা বিজেপি। কিন্তু স্থানীয় প্রশাসনের অনুমতি না মেলায় সভা বাতিল হয়ে যায়। তারপরই বিজেপি কলকাতা উচ্চ আদালতের শরনাপন্ন হয়।আজ আদালত বিরোধী দলনেতার সভার প্রয়োজনীয় অনুমতি প্রদানের নির্দেশ দেন এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডল বলেন, আদালতের এই রায়ে কর্মীদের মনোবল যেমন বেড়ে গেল তেমনি সভা ঘিরে উৎসাহ উদ্দীপনাও বৃদ্ধি পাবে।আগামী ১৭মে বিকাল ৪টেয় সিমলাপালে শুভেন্দুবাবুর জনসভা।আশা করছি ৫০ হাজারের অধিক লোক সমাবেশ হবে বলে।

