জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১২ জুন: রবিবার মেদিনীপুরে অস্ত্রগুরু হেমচন্দ্র কানুনগোর জন্ম দিবস পালিত হয়েছে। কেলেঘাই- বাঘুই মিঠেভাষা চর্চা কমিটি ও মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে মেদিনীপুর শহরের কেরানীটোলায় অবস্থিত বিপ্লবী হেমচন্দ্রের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে তার ১৫২তম জন্ম দিবস উদযাপন করা হয়। মাল্যদান করেন অমিত কুমার সাহু, সুদীপ কুমার খাঁড়া, নরসিংহ দাস, মণিকাঞ্চন রায়, বিশ্বজিৎ সাউ, পার্থ দাস সহ অন্যান্য শিক্ষক ও সমাজকর্মীরা।

কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্যে অস্ত্রগুরুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। বিপ্লবী হেমচন্দ্রের আদি বাসস্থান ছিল কেলেঘাই ও বাঘুইয়ের মাঝখানে রাধানগর গ্রামে।

