করোনা প্রতিরোধে কড়া পদক্ষেপ হেমতাবাদ থানার পুলিশের, মাস্ক না পরায় আটক ১৫ জন

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৬ এপ্রিল: অতিমারি করোনা প্রতিরোধে সচেতনতার পাশাপাশি কড়া পদক্ষেপ নিল হেমতাবাদ থানার পুলিশ। মাইকিংয়ের মাধ্যমে হেমতাবাদ এলাকার বাসিন্দাদের মাস্ক ব্যাবহারের আবেদন করার পাশাপাশি যারা মাস্ক পড়েননি তাদের কয়েকজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশের এই কড়া পদক্ষেপে ব্যাপক সাড়া পড়েছে হেমতাবাদ থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার মাস্ক অভিযানে বেড়িয়ে ১৫ জনকে আটক করেছে হেমতাবাদ থানার পুলিশ।

অতিমারি করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সারা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলাতেও। প্রতিদিনই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার উত্তর দিনাজপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ২০৩ জন। দ্রুত ছড়াচ্ছে এই মারণ ভাইরাস। এর থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় মাস্কের ব্যাবহার এবং স্যানিটাইজারের ব্যাবহার। কিন্তু কিছু মানুষ আজও অসচেতন ভাবে মাস্ক বিহীন হয়েই চলাফেরা করছেন। সাধারণ মানুষকে অতিমারি করোনা সম্পর্কে সচেতন করতে সচেতনতার প্রচারের পাশাপাশি কড়া পদক্ষেপ নিল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার পুলিশ। মাইকিংয়ের মাধ্যমে গণ সচেতনতার পাশাপাশি মাস্ক বিলি করল পুলিশ। এরপরেও যারা মাস্ক পড়ছেন না তাদের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা হিসেবে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২০ সালের মতো করোনা প্রতিরোধে পুলিশের কড়া পদক্ষেপ গ্রহণে ব্যাপক সাড়া পড়েছে হেমতাবাদ থানা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *