মেদিনীপুরে পথ শিশু ও বুভুক্ষু মানুষের পাশে দাঁড়ালো “হেল্প ফর হিউম্যানিটি”

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৫ এপ্রিল: মেদিনীপুরে পথ শিশু ও বুভুক্ষু মানুষের পাশে দাঁড়ালো “হেল্প ফর হিউম্যানিটি” নামে একটি সংস্থা।
মূলত মেদিনীপুরের সাধারণ ছাত্র ছাত্রীরাই এই সংস্থাটি গড়ে তুলেছে। গত লকডাউনে মানুষের পাশে দঁড়ানোর কাজে এই সংস্থাটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তারপর এখনও বিভিন্ন জায়গায় সেই কর্মসূচি করে চলেছে। আজ মেদিনীপুরে আড়াইশরও বেশি মানুষকে দুপুরের আহার ও বস্ত্র দান করে সংস্থাটি।

হেল্প ফর হিউম্যানিটি’র পক্ষে, সুব্রত মাইতি বলেন,
‘আমরা মূলত টিউশন টিচার এবং ছাত্র-ছাত্রীরা এই সংস্থাটি গত দু বছর ধরে চালাচ্ছি। আমাদের অপ্রয়োজনীয় খরচ বাঁচিয়ে গরিব, বুভুক্ষু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের আরও অনেক স্বপ্ন আছে আর্থিক কারণে তা করতে পারছি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *