খড়্গপুরে অনুষ্ঠিত হলো দশম “রোজগার মেলা”

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ অক্টোবর: আজ খড়্গপুরে দশম “রোজগার মেলা” অনুষ্ঠিত হলো। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে রেলওয়ে সুপারভাইজার ট্রেনিং সেন্টার(STC) কেন্দ্রে কেন্দ্রীয় সরকারের রোজগার মেলা অনুষ্ঠিত হয়েছে।

এই উদ্যোগকে সমর্থন করে কেন্দ্রীয় সরকারের বিভাগগুলির পাশাপাশি বহু রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে নিয়োগপত্র তুলে দেওয়ার হয়েছে৷ নতুন নিয়োগকারীরা ভারতীয় রেল, ভারতীয় ডাক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, আইআইটি ইত্যাদি সহ বিভিন্ন মন্ত্রণালয়ে ও বিভাগে কাজে যোগদান করবেন।

আজ এই রোজগার মেলায় ১৭৯জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ, খড়্গপুর রেলওয়ে ডিভিসনের ডিআরএম কে আর চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *