আমাদের ভারত, ২৭ মার্চ: সকাল থেকেই উত্তপ্ত ভোটের পরিবেশ, বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের কয়েকটি এলাকাতে গন্ডগোলের খবর পাওয়া গেছে। কেশীয়াড়িতে এক বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার হয়েছে, তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। শালবনির সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষের গাড়ি ভাঙ্গচুর করা হয়েছে।

ছবি: সুশান্ত ঘোষের গাড়িতে হামলা।
আজ সকাল সাতটা থেকে ভোট শুরু হওয়ার পরই উত্তপ্ত হয়ে ওঠে কয়েকটি এলাকা। শালবনিতে সিপিএমের প্রার্থী সুশান্ত ঘোষ অভিযোগ করেন তাঁদের এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। অভিযোগ, তিনি সেখানে যাওয়ার পর শালবনির তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মী সমর্থকরা। এরপর তাঁর গাড়ি ভাঙ্গচুর করা হয়। সুশান্ত ঘোষ অভিযোগ করেছেন তৃণমূলের লোকজন তার গাড়ি ভাঙ্গচুর করেছে।

ছবি: সুশান্ত ঘোষের গাড়ির পিছনে ছুটছে হামলাকারীর।
অন্যদিকে কেশিয়াড়িতে সকালে বিজেপির এক বুথএজেন্টকে মারধর করা হয় এবং এক বিজেপি কর্মীর রক্তাক্ত মৃতদেহ বাড়ির উঠোন থেকে উদ্ধার হয়। বিজেপির অভিযোগ তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুরে পটাশপুর গতকাল রাত থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ব্যাপক বোমাবাজি হয়, তা নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হন পটাশপুর থানার ওসি।
দেখুন ভিডিও

