অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১২ সেপ্টেম্বর: শ্মশান সরানোর দাবিকে কেন্দ্র করে একই গ্রামের দুটি পাড়ার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল শনিবার। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির ভেলাইডিহা গ্রাম পঞ্চায়েত হিজলা গ্রামে। হিজলা গ্রামের দুলে পাড়ার বাসিন্দারা শ্মশান সরানোর দাবি করে। তাদের অভিযোগ, পাড়া থেকে মাত্র ৪০-৫০ মিটার দূরে তারাফেণি নদীর পাড়ে দেহ সৎকার করা হয় ফলে শ্মশানের ছাই, ধোঁয়া ঢুকছে ঘরগুলিতে। স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েও কোনও লাভ হয়নি।
অন্যদিকে শ্মশানের কাছেই প্রতীক্ষালয় তৈরি হচ্ছে। এদিন দুলে পাড়ার বাসিন্দারা প্রতিবাদ করলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ। গ্রামবাসীরা বলেন, শ্মশানের জন্য অন্যত্র জায়গা থাকলেও কিছু মানুষ গায়ের জোরে এখানে কাজটি করছে। আমরা এই কাজের করতে প্রতিবাদ করায় বহিরাগত দুষ্কৃতীদের দিয়ে আমাদের গ্রামের মহিলাদের উপর আঘাত করা হয়েছে।এই নিয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় হিজলা গ্রামে।

