সুস্থ সন্তানের জন্ম দিলেন করোনা আক্রান্ত মহিলা

আমাদের ভারত, হাওড়া, ১৭ মে: আবার একজন করোনা আক্রান্ত মহিলা সুস্থ সন্তানের জন্ম দিলেন। শনিবার রাতে ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালে করোনায় আক্রান্ত ওই মহিলা সুস্থ সন্তানের জন্ম দেন।
জানাগেছে, হাওড়ার বাসিন্দা অন্তঃসত্ত্বা ওই মহিলা কলকাতার বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকাকালীন করোনায় আক্রান্ত হন। শনিবার রাত
১২টা নাগাদ ওই মহিলাকে ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালে নিয়ে আসা হলে গভীর রাতে তিনি একটি সুস্থ সন্তানের জন্ম দেন। হাসপাতাল সূত্রে খবর, মা ও সদ্যোজাত দুজনেই ভালো আছে।

এদিকে হাওড়া জেলার অন্যতম কোভিড হাসপাতালে তিনজন করোনা আক্রান্ত মহিলা সুস্থ সন্তানের জন্ম দেওয়ায় খুশি চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মীরা। ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *