বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ স্বাস্থ্য কর্মীদের

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ জানুয়ারি: বেতন বৃদ্ধি ও সঠিক সময়ে বেতনের দাবিতে সোমবার এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ দেখালেন অস্থায়ী স্বাস্থ্য কর্মীরা। এদিন তারা কর্মবিরতির ডাক দিয়ে বিক্ষোভ দেখান। হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে ঘন্টা দু’য়েক পরে স্বাস্থ্য কর্মীরা বিক্ষোভ তুলে নেয়।

বিক্ষোভকারী স্বাস্থ্য কর্মীদের দাবি, তারা দীর্ঘদিন হাসপাতালে ঠিকাদার সংস্থার অধীনে কাজ করেন। কোভিড পরিস্থিতিতে জীবন বাজি রেখে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়েছেন। অথচ দীর্ঘদিন ধরে তাদের বেতন দেওয়া হচ্ছে না। বেতন বৃদ্ধি করাও হচ্ছে না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *